ব্রেকিং নিউজ নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারআত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধনপার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে আটকের পর দুই যুবককে পুলিশে সোপর্দ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে আটকের পর দুই যুবককে পুলিশে সোপর্দ।

নওগাঁর আত্রাইয়ে চোর সন্দেহে দুই যুবককে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।শুক্রবার গভীর রাতে উপজেলার বিশা ইউনিয়নের খাসখামার গ্রাম থেকে ওই দুজনকে আটক করা হয়। আটক দুই জনের বিরুদ্ধে মামলা রুজুর পর শনিবার আদালতে প্রেরণ করেছে আত্রাই থানা পুলিশ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন,শুক্রবার গভীর রাতে উপজেলার বিশা ইউনিয়নের খাসখামার গ্রামে চোর সন্দেহে হৃদয় শেখ (২২) ও সেলিম মৃধা (৩৫) নামে দু’জনকে আটক করে গ্রামবাসী।

আটক দুইজন একই গ্রামের মিলন বিশ্বাসের ছেলে হৃদয় এবং মেছের মৃধার ছেলে সেলিম। পরে রাতেই তারা থানাপুলিশে সোর্পদ করে। এরপর তাদের বিরুদ্ধে মামলা রুজুকরে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

লেখক