ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের পরিচালিত অপরাধ প্রতিরোধমূলক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এসব ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে থানা পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

লেখক