ব্রেকিং নিউজ নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারআত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধনপার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ৩টি মামলায় নগদ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার বক্তারপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় বক্তারপুর বাজারের ব্যবসায়ী স্থানীয় আবু তাহেরের পুত্র বাদল মিয়া, হাকিম উদ্দিন আকন্দের পুত্র আহসান উল্লাহ্ আকন্দ ও বাছির উদ্দিনের পুত্র নাছির উদ্দিন প্রত্যেককে এক হাজার টাকা করে তিনটি মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় সহ বাজার মনিটরিং করা হয়,পরবর্তী সময়ে ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর বাজার গুলো ও নিয়মিত মনিটরিং করা হবে।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

লেখক