ব্রেকিং নিউজ নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারআত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধনপার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ডুমুরিয়ায় থানা অফিসার ইনচার্জে’র সঙ্গে নিসচা’র মতবিনিময় সভা

গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ

ট্রাফিক সপ্তাহ পালন উপলক্ষে ৩-১১-২৪ রবিবার সন্ধ্যা ৭টায় ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে সড়ক দুর্ঘটনা রোধে  জাতীয় সামাজিক সংগঠন ,নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র নেতৃবৃন্দের সাথে ওসি মোঃ মাসুদ রানা’র আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। এসময় ওসি মাসুদ রানা নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা সংগঠনের কার্যক্রমে প্রশংসা করে বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ৩২বছর যাবত সড়ক দুর্ঘটনা রোধে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, আমাদের সকলের উচিৎ সড়ক  আইন মেনে পথ চলা। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার কোন বিকল্প নাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা অনেক অংশে রোধ করা সম্ভব। নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সকল ভাল কাজের সঙ্গে থাকবো ইনশাল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–উপদেষ্টা আব্দুল কাইউম জমাদ্দার, সভাপতি খান মহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহজাহান জমাদ্দার, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, প্রচার সম্পাদক আরিফুজ্জামান নয়ন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সদস্য জাহিদুল রহমান সোহেল, বলরাম রায় সহ থানার বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ।

লেখক