ব্রেকিং নিউজ পার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

রাজবাড়ীতে ১৫জন প্রতিবন্ধী পেল হুইুল চেয়ার

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়েছে। মঙ্গবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলার ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সহযোগিতা কেন্দ্রের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শরীফ আল রাজীব, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস প্রমুখ।

আলোচনা শেষে প্রত্যয় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও হাড়িভাঙ্গা খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক জেলার ১৫ জন দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

লেখক