ব্রেকিং নিউজ পার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খানকালীগঞ্জ পৌরসভা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: ইউসুব মিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও দোয়া কামনাকালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগ

রাজবাড়ীতে ২৮৮ বোতল ফেনসিডিলসহ আটক দুই

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ২৮৮ বোতল ফেনসিডিলিসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব -১০ ফরিদপুরের একটি দল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবা গত রাত সোয়া ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দমোড় এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার পশ্চিম মালশাহদ গ্রামের সল্টু মিয়ার ছেলে জিহাদ আলী (২৪) ও একই গ্রামের হোসাইন আলীর ছেলে মাবুদ আহমেদ (১৯)।
র‌্যাপিড এ্যাকসন ব্যাটালিয়ন-১০ এর পক্ষে সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় চেক পোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। ২৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর অবৈধ্য আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা।
তাপস কর্মকর জানান আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দেশের সীমানাবর্তী এলাকা থেকে অবৈধ পন্থায় পেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ বিভিন্ন আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেখক