ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কুমিল্লা ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য আয়োজনে মুক্ত দিবস উৎযাপিত

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ

১৯৭১ সালে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিকামী জনতা ৮ ডিসেম্বর কুমিল্লাকে মুক্ত করে। রবিবার সকাল থেকে এই দিবসকে স্মরণ রেখে প্রতি বৎসরের ন্যায় ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নব প্রজন্মকে স্বাধীনতার চেতনায় মানব সেবার ব্রত নিয়ে যথাযোগ্য মর্যাদায় ‘‘কুমিল্লা মুক্ত দিবস’’ পালন করেন।

‘‘কুমিল্লা মুক্ত দিবস” উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর- মধ্যে সকাল ৬টায় জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলন, সকাল ১০টায় কুমিল্লা মুক্ত দিবসের বর্ণাঢ্য বিজয় র‌্যালী, সকাল সাড়ে ১০টায় কলেজে স্থাপিত ‘‘শাণিত’৭১” বিজয় মঞ্চে পুষ্পস্তবক অর্পন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

অধ্যাপক রুহানী কুমারের সভাপতিত্বে, কুমিল্লা মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইষ্টার্ণ মেডিকেল কলেজের প্রতিষ্ঠা কালীন চেয়ারম্যান ও মেনেজিং ডাইরেক্টর- ড. শাহ মোঃ সেলিম। বীর মুক্তিযোদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ কালীল কোতয়ালী থানা কমান্ডার আবদুল মতিন , মুক্তিযোদ্ধা রাকিল ইসলাম, মুক্তিযোদ্ধা নূরে আলম, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা মমিনুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা মোছলে উদ্দীন , মুক্তিযোদ্ধা মো: রবি উল্লাহ, মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আলী আজম, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম , মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সহ ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক