ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের লোকোশেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সরকারি দপ্তর এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এতে বক্তব্য দেন পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাশেম, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব।

এর আগে রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ,  জেলা সিভিল সার্জন অফিস, জেলা বিএনপি ও অঙ্গসংগঠন, জেলা কৃষি সম্প্রসরাণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, জেলা শিক্ষা অধিদপ্তর, রাজবাড়ী সরকারি কলেজ, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ সরকারের বিভিন্ন দপ্তর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

লেখক