ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাইয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা অনুষ্ঠিত 

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল সারে তিনটায় উপজেলার মনিয়ারী ইউনিয়নের মারিয়া গ্রামে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলাগুলো দিন দিন আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। গ্রামীন সংস্কৃতিগুলো আমাদের ধরে রাখা দরকার।

এসময় ঐতিহ্যবাহি লাঠিখেলার আয়োজন করায় পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার সত্তাধিকারী এস এম হাসান সেন্টুকে ধন্যবাদ জানান।  খেলার আয়োজক পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার সত্তাধিকারী এস এম হাসান সেন্টু খেলায় সভাপতিত্ব করেন।

এসময় মনিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান সম্রাট হোসেন, পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা জামাতের আমীর খবিরুল ইসলাম,  ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল,  উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার,  সহ-সভাপতি রুহুল আমীন,  মনিয়ারী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,  উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ সভাপতি স্বপন কুমার দত্ত, ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি একে এম কামাল হোসেন টগর প্রমুখ উপস্থিত ছিলেন।

এলাকার শতশত নারী পুরুষ  ভির করে খেলা উপভোগ করেন।

এবার লাঠি খেলায় দীঘা, নখোপাড়া ও রাতোয়ালের দল অংশ নেয়। খেলায় বিশেষ আকর্ষন হিসাবে জীবন্ত মানুষ কবর দেওয়া হয়।

লেখক