ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কয়রায় ব্র্যাকের যক্ষ্মা বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বিএম আলামিন ইসলাম, কয়রা উপজেলা প্রতিনিধিঃ

কয়রা উপজেলায় ব্র্যাকের যক্ষানিয়ন্ত্রণ বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রুলি বিশ্বাস বক্তব্য রাখেন, কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোজাউল করিম ,ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার মোঃ শফি কামাল, বিভাগীয় সুপারভাইজার Tb_Dns (BHp)খুলনা শেখ লুৎফর রহমান , প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম, কয়রা ফিল্ড অফিসার ইন্তাজ আলী, মোঃ সোহেল রানা MT Lab কয়রা কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম প্রমূখ৷
সভায় বাংলাদেশে যক্ষ্মা রোগের অবস্থা ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্যমাত্রা, যক্ষ্মা কী, প্রকারভেদ, কীভাবে ছড়ায়, যক্ষ্মা রোগের লক্ষণ, রোগ শনাক্তকরণ, যক্ষ্মা রোগ সম্পর্কে সামাজিক ধারণা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের ভূমিকা, আইপিটি চিকিৎসা, এমডিআর টিবি কী এসব নিয়ে৷ আলোচনা করা হয়।

লেখক