ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

দোহার প্রেসক্লাবের সভাপতি মুঃ তারেক রাজিব ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী

দোহার (ঢাকা) প্রতিনিধি :

ঢাকা জেলার দোহার উপজেলার দোহার প্রেসক্লাবের ২০২৪-২০২৭ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মু,তারেক রাজীব ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আতাউর রহমান সানী। প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ এ নির্বাচনকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মুক্ত পরিবেশে নি:শ্বাস নিতে পারছেন বলে অভিমত ব্যক্ত করেছেন অনেক সদস্য। সাংবাদিকদের পাশাপাশি এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের জগদ্দল পাথর অপসারিত হলো বলে এলাকাবাসীও মনে করেন। নব কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাহবুবুর রহমান টিপু (সিনিয়র সহ সভাপতি), অলি আহাম্মেদ (সহ সভাপতি), আবু নাইম মোহাম্মদ তাইমিয়া (যুগ্ম সাধারন সম্পাদক), শরীফহাসান (কোষাধ্যক্ষ), মো:আল আমীন হোসাইন ক্রীড়া সম্পাদক, নাজনীন শিকদার (দপ্তর সম্পাদক), মো: কামাল হোসেন (তথ্য ও গবেষণা), মো:আসাদ মাহমুদ (প্রচার ও প্রকাশনা)।

নতুন কমিটির হাত ধরে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দোহারবাসী আরো ভালো কিছু পাবে বলে কমিটির সভাপতি মুঃ তারেক রাজীব সকলকে আশ্বস্ত করেছেন।

লেখক