ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে উপজেলার বিশা ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলার প্রথম দিনের কার্যক্রম শুরু করা হয়। উপজেলার ৮ ইউনিয়ন এ কার্যক্রম চলবে আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মো.ফেরদৌস আলম, সহকারী কর্মকর্তা মো.ইমরান হোসেন বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা,
ইউপি সদস্য, তথ্যসংগ্রহকারী সহ অনেকে।

এ বিষয়ে নির্বাচন অফিসার মো.ফেরদৌস আলম বলেন, ছবি তুলতে এসে নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ নির্ভুল ভাবে নতুন ভোটারদের তথ্যসংগ্রহ করেছেন, সেই সঙ্গে নতুন ভোটারদের ছবি উত্তোলন টিমও নিখুঁত ভাবে ডাটা এন্টিসহ ছবি উত্তোলন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

লেখক