ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝালকাঠি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

পার্থ বেপারী, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

আজ ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দে জেলা প্রশাসকের কার্যালয়, ঝালকাঠি এর সম্মেলন কক্ষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, আশরাফুর রহমান।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাষা ও সংস্কৃতির জন্য আত্মত্যাগের গৌরবময় ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় এবং জাতীয় চেতনাকে জাগ্রত করে। ভাষার অধিকার প্রতিষ্ঠার এই দিনটি বাঙালির আত্মপরিচয় ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত।

জাতীয় মর্যাদা ও ভাষার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যথাযথ ভাবগাম্ভীর্য ও ধৈর্যের সঙ্গে এই দিবস পালন করা আমাদের দায়িত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের অঙ্গ।

লেখক