ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে পৌর বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

রাজবাড়ীতে মিথ্যা ও ভিত্তিহীন কটুক্তির মাধ্যমে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী পৌর বিএনপি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন দলটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া, পৌর বিএনপির সাবেক আহবায়ক মাহাবুব চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাড. এম এ খালেদ পাভেল।

অ্যাড. এম এ খালেদ পাভেল বলেন, ‘ রাজবাড়ীতে বিএনপির কিছু নেতাকর্মীরা আমাদের পৌর কমিটিকে বিতর্কিত কমিটি বলছে। আমরা বলতে চাই, গত বছরের জুন মাসে যখন আমাদের পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়৷ সেই কাউন্সিলে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সাহেবকে প্রধান অতিথি করা হয়। কিন্তু তিনি উপস্থিত না থাকায়, তখন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবুকে অতিথি রেখে আমাদের পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এমনকি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে, নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা পৌর বিএনপির সভাপতি-সেক্রেটারি নির্বাচিত হই। সেই কাউন্সিলে কিন্তু তার অনুসারী ১৮ জন সদস্য উপস্থিত থেকে ভোট দিয়েছিলেন। তাহলে আজ তারাই এই পৌর বিএনপির কমিটি বা কাউন্সিলকে কীভাবে বিতর্কিত করে তা আমি বুঝতে পারছি না।’

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘ রাজবাড়ীতে যুবদলের কিছু নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে বিভিন্ন কটুক্তিমূলক কথাবার্তা বলেছে এবং বলেছে আমি নাকি মেয়র হয়েছি তাদের মাধ্যমে। আমি আমি রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক এমপি আক্কাস আলী মিয়ার ছেলে। আমার রক্তে বিএনপি রয়েছে, সেই বিএনপির নমিনেশন এনে আমি মেয়র হয়েছিলাম। আমি রাজনীতিতেও যোগ দিয়েছিলাম সরাসরি বেগম জিয়ার মাধ্যমেই। তিনি রাজবাড়ীতে আমাদের বাড়িতে যখন আসেন, তখনই তিনি আমাকে রাজনীতিতে যুক্ত হওয়ার কথা বলেন। তার কথাতেই আমি তখন রাজনীতিতে যোগ দেই৷’

তিনি আরও বলেন, ‘ কয়েকদিন আগে আমরা রাজবাড়ী পৌর বিএনপি পৌর ৭ নম্বর ওয়ার্ডে একটি কর্মী সমাবেশ করেছি। সেখানে সাবেক এমপি খৈয়ম সাহেবের অনুসারীরা প্রথমে স্টেজ ভেঙে রেখে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চায়। পরে আমরা সেই অবস্থাতেও প্রোগ্রাম শুরু করলে তার নেতাকর্মীরা ‘ খৈয়ম ভাইয়ের নামে স্লোগান দিতে দিতে আমাদের কর্মীসভায় হামলা করে। আমি বলে দিতে চাই, আমরা সবাই জিয়ার সৈনিক৷ তাই আমরা সবাই বিএনপি। তবে জিয়ার আদর্শচ্যুত হইয়েন না। আসুন আমরা এক পতাকাতলে, জিয়ার আদর্শে একসাথে রাজনীতি করে দেশের জন্য লড়াই করি।’

লেখক