মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে ট্রেনে কাটা পরে এক শিশু হয়েছে। শনিবার (১৫ফেব্রুয়ারি) বিকেলে কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রিজ ও সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের পাঁচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
জানা গেছে, বিকেল চারটার দিকে কালুখালী উপজেলার কালীকাপুর রেল ব্রিজ এলাকায় খুলনাগামী নকশীকাথা ট্রেন ও বিকেল ৫ টার দিকে সদর উপজেলার পাঁচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় গোয়ালন্দগামী শাটল ট্রেনের নিচে কাটা পরে দুইজন নিহত হন। তবে এখন পর্যন্ত নিহত কারও পরিচয় পাওয়া যায়নি।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, বিকেল চারটার দিকে খুলনাগামী নকশীকাঁথা ট্রেনে ও সদর উপজেলার পাঁচুরিয়া রেলস্টেশন এলাকায় শাটল ট্রেনে কাটাপরে দুইজন নিহত হয়েছে। এদের একজনের বয়স ২৫ থেকে ৩০ বছর ও অন্যজনের বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে। নিহতদের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় উদঘাটন ও আইনগত প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে।