ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে গড়াই নদীর চরে মিললো গলাকাটা মরদেহ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উৎপল বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের গড়াই নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করেছে নৌ-পুলিশ ও বালিয়াকান্দি থানা পুলিশ।

নিহত উৎপল বিশ্বাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা এলাকার বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গড়াই নদীর মাঝে চরে একটি মরদেহ পরে থাকতে দেখে তারা বালিয়াকান্দি থানা ও পার্শ্ববর্তী মাগুরার মৃগীপুর থানাকে খবর দেয়। পরে বালিয়াকান্দি থানা পুলিশ নৌ-পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে উৎপল বিশ্বাস জঙ্গল বাজারে নামযজ্ঞ অনুষ্ঠান দেখতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও, সন্ধান মেলেনি তার।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, উৎপল বিশ্বাসের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

লেখক