ব্রেকিং নিউজ মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন

রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকির আব্দুল জব্বার গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এবং কর্মজীবি কল্যাণ সংস্থা কেকেএস-এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বারকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

২৩ শে ফেব্রুয়ারি রবিবার দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা শহরের পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ ই আগষ্ট গোয়ালন্দ মোর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর আক্রমণের অভিযোগে ৮৭ জনকে নাম প্রকাশ করে ও ১৫০/ ২০০ জনকে অজ্ঞাত করে মামলা করে সেই মামলার আসামি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কে গ্রেফতার করা হয়েছে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম বলেন, তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। সেখানে তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠানো হয়েছে।

লেখক