ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

বগুড়া রাজাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া সদর উপজেলার রাজাপুর আনসার ও সামাজ উন্নয়ন উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ফেব্রুয়ারি-২৫) বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ আরিফুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও শহর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মনিরুজ্জামান(মনি), জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লে ও নীত্য উপভোগ করেন অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় দর্শকরা।

এই ক্রীড়া প্রতিযোগিতায় ২৭টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ‘যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত নারীদের জন্য ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি । এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

শিক্ষার্থীরা বলেন, অনান্য বছরের মতো এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে এ অনুষ্ঠান। বিদ্যালয় বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে।

লেখক