ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কালীগঞ্জের জাঙ্গালিয়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকারের (৬৫) বাড়িতে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের প্রদীপ রায় কর্মকারের বাড়ীতে এই ঘটনা ঘটে।
ডাকাতির শিকার প্রদীপ রায় কর্মকার জানান, রাত ৩টার দিকে বাঁশ দিয়ে মই তৈরি করে ৪-৫ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত দোতলার বারান্দায় উঠে। পরে দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রদীপ কর্মকার ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতেরা ঘরে থাকা শোকেজের ড্রয়ারের তালা ভেঙ্গ সাত ভরি স্বর্ণালংকার, মুঠোফোন,স্বর্ণের গোপাল মূর্তি এবং নগদ প্রায় ২০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতি কি না লুটতরাজ তদন্তের পর বলা যাবে।

লেখক