ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে যৌথবা‌হিনীর অ‌ভিযানে অস্ত্র-গু‌লিসহ সর্বহারা দলের সদস্য গ্রেফতার

রাজবাড়ী প্রতি‌নিধি ঃ
রাজবাড়ীতে যৌথবা‌হিনীর বিশেষ অ‌ভিযানে সর্বহারা দলের সক্রিয় সদস‌্য ও মাদক ব‌্যবসায়ী মোক্তার হোসেন মোহাই (৫০)কে অস্ত্র-গু‌লি ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞ‌প্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্প এ তথ‌্য জানায়।
গ্রেফতারকৃত মোহাই রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দার আলীমু‌দ্দিন মন্ডলের ছেলে।
প্রেস বিজ্ঞ‌প্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্প ও সদর থানা পু‌লিশের বিশেষ অ‌ভিযানে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাত পৌনে ৩ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে সর্বহারা দলের সক্রীয় সদস্য এবং মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন মোহাইকে গ্রেফতার করেন। মোহাই এলাকায় অস্ত্রের দাপট দেখিয়ে চাঁদাবাজি করতো বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞ‌প্তিতে আরও জানায়, গ্রেফতারকৃত মোক্তার হোসেন মোহাই এর বিরুদ্ধে পূর্বে মাদক আইনে মামলা রয়েছে। অভিযানে তার বাড়ি থেকে ১টি ওয়ান শুটার গান, ৭ রাউন্ড গুলি, ৩০০ গ্রাম গাজা, গাঁজা পরিমাপক যন্ত্র ও ১টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ও‌সি মোঃ মাহমুদুর রহমান এর সত‌্যতা নি‌শ্চিত করেছেন।

লেখক