ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শিবগঞ্জের রোকেয়া ছাত্তার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা 

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জের রোকেয়া ছাত্তার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে আলিয়ারহাট রোকেয়া ছাত্তার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে । প্রধান শিক্ষক গোলাম মোস্তফা মন্ডল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)। এসময় বক্তব্য রাখেন  সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস আহম্মেদ, শিক্ষক ইউসুফ আলী, কামরুল ইসলাম,আবু হাসান, ইমরান হোসেন, আরো উপস্থিত ছিলেন  অভিভাবক সদস্য আমূল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল ইসলাম, আব্দুর রশিদ, রুহুল আমিন। এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তোহিদুল ইসলাম, সিহাব হোসেন, রুমানা খাতুন প্রমুখ । বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন শাহাদাত হোসেন।

অত্র প্রতিষ্ঠান থেকে ৮২ জন পরীক্ষার্থী চলতি বছরের এস, এসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন

লেখক