ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

রাজবাড়ীতে ভোক্তার অভিযান, মামা ভাগিনা কাবাব ঘরকে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১১ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রাজবাড়ী জেলা সদর উপজেলার কুটিরহাট ও গোয়ালন্দ মোড় এলাকার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে এ কমিটি।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও জেলা পুলিশ লাইন্সের সহকারী উপ- পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম।

অভিযানে পণ‌্যের মূল‌্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে সদর উপজেলার কুটিরহাট বাজারের মেসার্স কায়ান ট্রেডার্স এবং পণ‌্যের মূল‌্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে গোয়ালন্দ মোড় এলাকার মামা ভাগিনা কাবাব ঘরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সর্বসাধারণের মাঝে সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক