ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

পার্বতীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

“দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনাজপুরে পার্বতীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। এতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। আজ সোমবার (১০ মার্চ) র‌্যালী শেষে  উপজেলা চত্ত্বরে  জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পার্বতীপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর। উপজেলা পিআইও কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ। ফায়ার সার্ভিস এর লিডার তরিকুল ইসলাম। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম। রেলওয়ে থানার ওসি ফখরুল হোসেন প্রমুখ। আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের উপর মহড়া প্রদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

লেখক