রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অধিনে সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র এবং রাজবাড়ী বন অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২মার্চ) সকালে রাজবাড়ী জেলা প্রসাসকের কার্যালয়ের সামনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী বন বিভাগের সহকারী বন সংরক্ষক সানজিতা সুলতানা, সহযোগী ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হুমাযুন কবির, গোয়ালন্দ উপজেলা বনকর্মকর্তা খন্দকার আজিজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাসব্যাপী গাছ থেকে পেরেক অপসারণের কাজ উদ্বোধন করা হয়েছে। গাছে পেরেক দেওয়া কারণে গাছে অনেক ক্ষতস্থান তৈরি হয়। একারণে গাছের যে স্বাভাবিক খাদ্য ও পানি শোষনের প্রক্রিয়া তা বাধাগ্রস্ত হয়। গাছেরও প্রাণ আছে। কোন সাইনবোর্ড অপসারণ করা আমাদের উদ্দেশ্য নয়। গাছ ও পরিবেশ রক্ষার জন্য আমাদের এই কর্মসূচি।