ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা নওগাঁতে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আগামী শনিবার নওগাঁ জেলায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস নিল ও লাল ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার দুপুরে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম।

সিভিল সার্জন জানান, এ কার্যক্রমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লক্ষ্য জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লক্ষ্য জন মোট ৩ লাখ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য স্থায়ী কেন্দ্র খোলা হবে ১১টি, অস্থায়ী কেন্দ্র ২৪৩০টি।

স্বাস্থ্য পরিদর্শক ও স্বেচ্ছাসেবী সংখ্যা স্বাস্থ্য পরিদর্শক ১৭ জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৮১ জন, স্বাস্থ্য সহকারী ১৯৪ জন, এফ ডব্লিউ এ ৩৭১ জন। এফ পি আই ৯৪ জন, সি এইচ সিপি ২৯৩ জন, স্বেচ্ছাসেবী ৪৮৮২, (ভলান্টিয়ার) জন মোট ৫৯৩২ জন কর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে।

এসময় ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক