ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ক্যাবের মতবিনিময় সভা ও র‍্যালি

রাজবাড়ী প্রতিনিধিঃ
বিশ্বভোক্তা অধিকার দিবস ২০২৫ উপলক্ষে রাজবাড়ীতে মতবিনিময় সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের রেড ক্রিসেন্ট প্লাজায় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা ক্যাবের সহসভাপতি মুকুল সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, সাবেক নারী ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার বিউটি, কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সাবেক কাউন্সিলর মো. তুহিন, ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম, পাংশা বাজার ব্যবসায়ী আসকার দানিয়েল সিপার, রাজবাড়ী বাজারের ব্যবসায়ী বেনজির আহমেদ, অংকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক জিল্লুর রহমান, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মাহমুজুর রহমান, সাংস্কৃতিক রুমা পারভীন, ছাত্রনেতা হাসিবুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, আমরা যে যেই পণ্য বিক্রি করিনা কেন সকলেই একজন ভোক্তা। আমাদেরকে সকলকে কোন না কোন পণ্য কিনে খেতে হয়। তার পরও মানুষ খাদ্যে বিভিন্ন ধরণের নিষিদ্ধ ক্যামিক্যাল মেশায়। এটি আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরুপ। শুধুমাত্র জরিমানা করে এসব অসদুপায় অবলম্বনকারীদের থামানো যাবে না। এর জন্য জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সাধারণ মানুষকে সচেতন হবে।
মতবিনিময় শেষে একটি সংক্ষিপ্ত র‌্যালি বের করা হয়।

লেখক