ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

কুড়িগ্রামের কৃষ্ণপুর ও কুমোদপুর চরাঞ্চলে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

বিপুল রায় কুড়িগ্রাম প্রতিনিধি:

আজ সোমবার কুড়িগ্রামের কঁচাকাটা থানাধীন কৃষ্ণপুর ও কুমোদপুর চরাঞ্চলে পবিত্র ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয়। মুসলিম উম্মাহের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালনের লক্ষ্যে ২০ টি জামায়াতে প্রায় ১০ হাজার মুসল্লী সমবেত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

বিভিন্ন জামায়াত থেকে আগত মুসল্লীগণ নিদিষ্ট সময়ের পুর্বে ঈদগাহ মাঠে উপস্থিত হোন।পরে সকাল ১০ ঘটিকায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একজন আরেকজনের সাথে কোলাকুলি, করমর্দন,সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ আদায় করতে আসা মুসল্লী শাহাদাৎ হোসেন বলেন আমরা এক সাথে অনেক মুসল্লী নামাজ আদায় করতে পেয়ে খুব খুশি লাগতেছে।

মাঠ কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম বলেন বর্তমান সমাজে চরাঞ্চলে এক সাথে এত মানুষ নামাজ আদায় করতে আমরা ভাগ্যবান।
ইমাম সাহেবের খুৎবার আগে মাঠ কমিটির সভাপতি ও বল্লভেরখাস ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন আগত মুসল্লীর উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন।

এসময় নামাজ শেষে সারাবিশ্বের মুসলমান ও কবরবাসীর জন্য দোয়া পরিচালনা করেন রংপুর, রাধাবল্লভ, চাপাতলা জামে মসজিদের খতিব আলহাজ্ব শামছুল হুদা মাহবুবী।

লেখক