ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের বৃহত্তম জামাত অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে দেশের বৃহত্তম ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম পালন শেষে   মুসলমানরা এই ঈদের নামাজ আদায় করেন। রবিবার (৩১ মার্চ ২০২৫) সকাল ৯ টায় ঈদুল ফিতরের এই বিশাল নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে প্রায় লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। দিনাজপুর জেলা শহর, পাশের ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থান অনেক মুসল্লিরা ঈদের এই বড় জামাতে অংশগ্রহণ করেন। ফলে  সকাল ৯ টার আগেই মাঠ কানায় কানায় ভরে যায়। এই জামাতে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন দিনাজপুর আন-নুজুন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। এই মাঠে নামাজ আদায় করেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসেনসহ আলেম-ওলামা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। নামাজ শেষে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়। প্রায় ২২ একর জমি নিয়ে বিস্তৃত দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। মুসল্লিদের শান্তিপূর্ণভাবে নামাজের ব্যবস্থা করতে নানা পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানিসহ ১৪৫ টি মাইক রাখা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।

লেখক