ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

বগুড়ায় ঈদুল ফিতর উপলক্ষে যুব উন্নয়ন সংঘের আয়োজনে শট পিস ক্রিকেট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ তৌহিদ হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া সদরের রাজাপুর মোন্নাপাড়ায় আজ ৪ঠা এপ্রিল ২০২৫ ইং তারিখ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুব উন্নয়ন সংঘ বগুড়া’র উদ্যোগে একটি বর্ণাঢ্য শট পিস ক্রিকেট ফাইনাল ম্যাচ ও সার্বজনীন ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ও সম্মানিত সভাপতি জনাব আহসান হাবিব মমি। সভাপতিত্ব করেন জনাব শরিফুল ইসলাম শামীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তারেক মসজিদ সোহাগ (সিনিয়র সহ-সভাপতি, শহর যুবদল), জনাব মিল্টন (সভাপতি, ৩ নং ওয়ার্ড যুবদল), জনাব ফয়সাল (৯ নং ওয়ার্ড যুবদল), জনাব শাহিন (সিনিয়র যুগ্ম আহবায়ক, ৩ নং ওয়ার্ড যুবদল) এবং জনাব ছোটন (১৪ নং ওয়ার্ড যুবদল)।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন শহর যুবদলের বলিষ্ঠ নেতৃবৃন্দ – রেজাউল হক, দেলোয়ার হোসেন মুক্তার, ডা. মমিনুর রহমান, আব্দুল মালেক মাস্টার, মোঃ মোনারুল ইসলাম, আশরাফুল ইসলাম তুষার, ওবাইদুল হাবিব মিম, সাদ্দাম হোসেন, ওয়াসিম রেজা, সাইদুল হক, রবিউল ইসলাম, মেহেদী হাসান মেহরাজ, মিনারুল ইসলাম সাক্ষু, রাশেদুল ইসলাম রাশেদ, বাবু, শফিকুল ইসলাম সাগর, রফিকুল ইসলাম এবং আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ক্রীড়া এবং সাংগঠনিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব উন্নয়ন সংঘ বগুড়া এই ধরনের আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন এনে দিচ্ছে। পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া উৎসবের পর্দা নামে।

লেখক