ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

রাজবাড়ীতে সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীকে কারগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাজী কেরামত আলীকে আদালতে হাজির করা হলে ১নং জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. তামজিদ আহমেদ তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে রোববার দিবাগত রাতে  রাজধানীর মহাখালী থেকে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে তাকে রাজবাড়ী আদালতে হাজির করা হয়। এই মামলায় কাজী কেরামত আলী এজাহারভুক্ত আসামি।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণের হুকুমের অভিযোগে দায়ের করা মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় তিনি নির্দেশ দাতা হিসেবে এজাহার ভুক্ত ২ নম্বর আসামি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাজীব মোল্লা নামে এক শিক্ষার্থী গত ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক এমপি কাজী কেরামত আলী ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনসহ অজ্ঞাত আরও  ৩০০ জনকে আসামি করা হয়েছে।

লেখক