ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

কয়রা উপজেলা এসএসসি/দাখিল/ সমমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান  সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল

কয়রা উপজেলা প্রতিনিধি, বিএম আলামিন ইসলামঃ

দেশ জুড়ে এসএসসি /দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১০ এপ্রিল ২০২৫ইং। পরীক্ষায় অংশ নিতে যাওয়া কয়রা উপজেলার সকল শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়েছেন কয়রা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব  নূরুল আমিন বাবুল ।

এসএসসি /দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের বলবো, তোমরা পরীক্ষা হলে প্রবেশ করবে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে। মনে রাখবা আত্মবিশ্বাস সাফল্যের অন্যতম শর্ত। প্রশ্নপত্র মনযোগের সঙ্গে পড়বে। তোমাদের ভালো করে জানা বিষয়গুলো প্রাধান্য দিয়ে চিহ্নিত করবে। ভীত হওয়ার কোন কারণ নেই। তোমরা দুই বছর ধরে যে পাঠ্যসূচী অধ্যায়ন করেছো, প্রশ্ন কিন্তু সেখান থেকেই আসবে। অনেক সময় একটু ঘুরিয়ে প্রশ্ন হলেও একটু ভাবলেই উত্তরটি পেয়ে যাবে। ভুল উত্তর করার চাইতে তা এড়িয়ে যাওয়া ভালো। উত্তরপত্রে তোমার উপস্থাপনা যেন পরিষ্কার হয়। বৃত্ত ভরাটে সতর্ক থাকবে। উত্তর পত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত পূরণ করবে। পরীক্ষা হলের প্রয়োজনীয় জিনিস সতর্কভাবে গুছিয়ে নেবে।

কয়রা উপজেলার সকল এসএসসি /দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন এবং সকল পরীক্ষার্থীদের সু-স্বাস্থ্য কামনা রইলো।

মহান আল্লাহ্-তাআলা যেন সবাইকে সুস্থ্য-সবল রেখে পরীক্ষা সফলভাবে সমাপ্ত করার তৌফিক দান করেন, (আমিন)।

লেখক