ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

আত্রাইয়ে সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ 

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

সুষ্ঠু সুন্দর ও নকল মুক্ত পরিবেশে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে নওগাঁর আত্রাই উপজেলার কারিগরি ও মাদ্রাসা সহ ৫ টি কেন্দ্রে মোট পরিক্ষার্থীর সংখ্যা  ১৮২০ জন এর মধ্যে ছাত্র ৯৮২ এবং ছাত্রী ৮৩৮ জন পরিক্ষার্থী এবার এসএসসি ও সমমান পরিক্ষায় অংশ গ্রহন করছে।

উপজেলার প্রত্যেকটি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামাল হোসেন।

এ সময় তিনি বলেন, এবার বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অন্য কোনো অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।এবার পরিক্ষা কেন্দ্রে বিশেষ নজর রাখা হয়েছে। ‘‘পরিবর্তিত পরিস্থিতিতে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এ বছরের এসএসসি পরীক্ষা গ্রহণে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন।”

লেখক