ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

চিরিরবন্দরে শিবির নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরে শিবির নেতাকে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার অমরপুর ইউনিয়নের যুগিরডাঙ্গা ঈদগাহ মাঠের সামনে চিরিরবন্দর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য এবং ক্রীড়া সংগঠক হাবিবুর রহমান হাবিব (৪০) কে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এরপর যশাই হাট ফেরত কয়েকজন পথচারী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সে।

থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, এ ব্যাপারে উপজেলার উচিতপুর এলাকার তছলিম উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

লেখক