ব্রেকিং নিউজ ফরিদপুর জেনারেল হাসপাতালে দ্বিগুন মূল্যে বিক্রি হয় জরুরী বিভাগের টিকিট; হাতে-নাতে ধরেছে দুদকওকোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না : এ কে এম ফজলুল হক মিলনঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা; অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী রাস উৎসবেওনওগাঁয় সংস্কারের অভাবে বেহাল পতিসর-সমসপাড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষরাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

নরসিংদীর ঘোড়াশালে প্রানআরএফএলের কাভার্ডভ্যান চালক হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের  দবীতে মানববন্ধন

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর ঘোড়াশালে কাভার্ডভ্যান চালক আহসান উল্লাহকে নির্মভাবে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী, পরিবারের সদস্য ও তার চালক সহযোগীরা। সোমবার (৫ মে) নরসিংদী প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ট্রাক লরি চালাক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, প্রাণ আরএফএল গ্রুপ এর চালক জাকির হোসেন, নিহ’তের স্ত্রী ও নূরে আলম সহ স্থানীয় এলাকা বাসী উপস্থিত বক্তারা বলেন , প্রকাশ্যে গুলি করে নির্মমভাবে নিরিহ এই চালককে হত্যা করা হয়। দীর্ঘদিন পার হলেও মুল অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পু্লিশ। ফলে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার পাশাপাশি ছাড় পেয়ে যাচ্ছে হত্যাকারীরা। অতিদ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানায় তারা।

এর আগে গত ১৩ এপ্রিল রাতে ঘোড়াশাল পৌরএলাকার কুমারটেক এলাকায় দোকানের পাশে বসে থাকা অবস্থায় মোটরসাইকেল যোগে এসে দুই দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। নিহত আহসান উল্লাহ  কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক ছিলেন।

লেখক