ব্রেকিং নিউজ শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১

সিরাজগঞ্জে সাবেক এমপি ডঃ জান্নাত আরা হেনরী ৪ দিনের রিমান্ডে মন্জুর

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ডঃ জান্নাত আরা হেনরীকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৬ মে) বেলা ৩টায় সিরাজগঞ্জ সদর আমলী আদালতে সাবেক সংসদ সদস্য ডঃ জান্নাত আরা হেনরীকে হাজির করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে, শুনানি শেষে বিচারক কে.এম শাহরিয়ার বাপ্পি সাবেক এমপি ডঃ জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল তিনি বলেন, পুলিশের আবেদনের প্রেক্ষিতে ডঃ জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই মামলায় জান্নাত আরা হেনরী এজাহারভূক্ত প্রধান আসামী।

গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলী আদালতে জান্নাত আরা হেনরীসহ আওয়ামীলীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে ২০০-৩০০ অজ্ঞাত করে নিহতর মা আসমানী খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

লেখক