ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

রাজবাড়ীতে যুবককে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী সদরে বাড়ি থেকে ডেকে নিয়ে রুপল শেখ (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) বিকেলে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। এই হত্যাকান্ডের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রুপল বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। রুপলের সাত বছর ও দুই বছর বয়সী দুইজন কণ্যা সন্তান রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রুকমান বিশ্বাসের ছেলে জহিরউদ্দিন বিশ্বাস (৬৫), ফেলু বিশ্বাসের ছেলে মৈজদ্দি বিশ্বাস (৫৫) ও ফরহাদ বিশ্বাস (৪৫) এবং নসের উদ্দিন মোল্লার ছেলে মুন্নু মোল্লা (৫০)। গ্রেপ্তারকৃত সকলেই একই ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেল ৫ টার দিকে চুরির অপবাদ দিয়ে রুপলকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জহিরদ্দিনসহ কয়েকজন মিলে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাথারি আঘাত করে। এক পর্যায়ে রুপলের অবস্থা আশঙ্কাজনক হলে অভিযুক্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রুপলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব জানান, চুরির অপবাদ দিয়ে এক যুবককে হত্যার অভিযোগে শুক্রবার রাতে নিহতের মামা বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। শনিবার ভোরে অভিযান চালিয়ে এজাহার ভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্ট চলমান রয়েছে।

লেখক