ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে রুপল হত্যার প্রতিবাদে মানববন্ধনের পর পরই আসামির বাড়িতে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক :

রাজবাড়ীতে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে দিনমজুর শাহীন শেখ ওরফে রুপল হত্যার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সম্প্রতি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা হত্যা মামলার আসামি শামসুদ্দিন বিশ্বাস ওরফে সাম বিশ্বাস ও মোক্তার শেখের বাড়িতে হামলা করে ভাংচুর চালায়। এসময় এক পুলিশ সদস্য আহত হয়েছে বলা জানা যায়।

গত রোববার বিকেলে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম সাব্বির হোসেন। তিনি রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন। তিনি রুপল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

জানা যায়, রবিবার বিকেলে রুপল হত্যার প্রতিবাদ স্থানীয় জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে নিহত রুপলের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তাদের অভিযোগ, রাজাপুর গ্রামের সাম বিশ্বাস, মুক্তার বিশ্বাস, রাফিজুল বিশ্বাস গং এই হত্যাকাণ্ডে জড়িত, অথচ এখনো তারা ধরাছোঁয়ার বাইরে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। তবে এই শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ঘটনার মোড় নেয় উত্তেজনায়, যেখানে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলায় আহত হন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন। যিনি সাদা পোশাকে তার এক সহকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনার তদন্ত করতে এসেছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত এসআই সাব্বির জানান, “আমি মামলার তদন্তে গিয়েছিলাম। সাম বিশ্বাসের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। মিছিলকারীরা বাড়ি ভাঙচুর করতে চাইলে আমি তাদের বাধা দিই। তখনই আমাকে মারধর করে আহত করা হয়।”

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, “মামলার তদন্তে নিয়োজিত এসআই সাব্বির হোসেন সেখানে তদন্তের কাজে গি‌য়ে ছিলেন। মিছিলকারীরা সামসুদ্দিন বিশ্বাসের বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তার ওপর হামলা চালায়।”

এদিকে, পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় জনগণ দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা নিয়েছে।

লেখক