ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

দুঃসময়ে পাশে বিএনপি নেতা এরশাদ আলম জর্জ: হাতির আক্রমণে নিহত ২ পরিবারকে আর্থিক সহায়তা”

তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত এপিলিস মারাক ও আজিজুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম জর্জ।
শুক্রবার (২৩মে) দুপুরে মো. এরশাদ আলম জর্জ স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে নিহতদের পরিবারের বাড়ীতে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের হাতে ৫ হাজার করে টাকা তুলেদেন। এডভোকেট এরশাদ আলম জর্জ সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক। তিনি শেরপুর -৩ (শ্রীবরদী – ঝিনাইগাতী) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী।

জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আজিজুর রহমান আকাশ ও বড় গজনী এলাকার এপিলিস মারাক বন্য হাতির আক্রমণে মারা যায়।
এমতাবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তারেক জিয়ার নির্দেশে নিহত ২ পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা অনুদান তুলে দেন। এ সময় দলীয় নেতা কর্মীদের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লেখক