ব্রেকিং নিউজ শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলননওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১

রাজবাড়ী চন্দনীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১ টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী গ্রামের ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে সশস্ত্র সঙ্ঘবদ্ধ ডাকাত দল হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নেয়।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে ডাকাত দল বাড়ির সীমানা প্রাচীরের উপর বসানো তারকাটা কেটে এবং পশ্চিম পাশের দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর তারা লোহার কেচিগেটের তালা ভেঙে মূল ঘরের ভেতরে ঢুকে পড়ে। ডাকাতরা ১০-১৫ জন ছিল। প্রত্যেকেই অস্ত্রধারী ছিল এবং মুখে কাপড় বাঁধা অবস্থায় দ্রুতগতিতে পুরো বাড়িতে তান্ডব চালায়।
ঘরে ঢুকে তারা বাড়ির মালিক বিশ্বনাথ বিশ্বাসকে নির্মমভাবে মারধর করে। তার মাথায় আঘাত গুরুত্বর হওয়ায় দ্রুত ঢাকার পাঠানো হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডাকাত দলের হাতে তার স্ত্রী হেনা বিশ্বাস ও পরিবারের অন্যান্য সদস্যরাও রেহাই পাননি। হেনা বিশ্বাস জানান, ডাকাতরা তার চোখ ও মুখ বেঁধে রাখে এবং বিভিন্ন ঘরে লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
ডাকাতি চলে টানা প্রায় দেড় ঘণ্টা, রাত ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যণÍ। ঘটনাটি স্থানীয় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে।
স্বরেজমিনে দেখা যায়, সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী বাসস্ট্যান্ড থেকে উত্তরে ৫০০ মিটারের মধ্যে বিশ্বনাথ বিশ্বাসের বাড়ি। বাড়িটির চারপাশে পাকা প্রাচীর ও কাটা তার দিয়ে ঘেরা। বাড়ির ভেতরে একটি একতালা পাকাভবন। ভবনের ভেতরে মেঝেতে রক্তের দাগ লেগে আছে। তিনটি কক্ষে ভাঙচুর করা হয়েছে। কক্ষের মধ্যে জিনিসপত্র এলামেলোভাবে পরে আছে। বাড়িতে আত্মীয় স্বজনও স্থানীয় প্রতিবেশিরা ভীর জমিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটিকে নিরাপত্তায় কাজ করছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)  মো. আবু রাসেল বলেন, “আমরা এখনও ঘটনাস্থলে আছি। ডাকাতরা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছে বলে জানা গেছে। ঘরের ভেতর ভাঙচুর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

লেখক