ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুরে তেলবাহী লরি’র চাপায় প্রাণ গেল জাপান প্রবাসী মঞ্জুরুলের

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জাপান প্রবাসী মনজুরুল আলম (৫০) নামের এক ব্যক্তি। শনিবার সন্ধ্যায় এশার নামাজের কিছু আগে, আনুমানিক ৭টা ৩০ মিনিটে মহেশপুর গোলচত্ত্বরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ফুলবাড়ী উপজেলা পৌর এলাকার কাটাবাড়ী গ্ৰামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি কোরবানী ঈদ পালনের তার পরিবার নিয়ে গত ৯ দিন পূর্বে বাংলাদেশে আসেন।

বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (নিরস্ত্র) মতিয়ার রহমান জানান, মনজুরুল একটি পালসার মোটরসাইকেলে করে সৈয়দপুর থেকে মহেশপুরের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন অভি নামের এক যুবক। মঞ্জুরুল পেছনের সিটে বসে ছিলেন। যাত্রাপথে পিছন থেকে একটি ‘তেলবাহী লরি’ তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মঞ্জুরুল। দুর্ঘটনার পর গুরুতর আহত হন মোটরসাইকেল চালক অভি। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছেন।

ইনস্পেক্টর মতিয়ার রহমান আরও জানান, অভিযুক্ত লরিটির খোঁজ তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। দুর্ঘটনার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঞ্জুরুলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক