ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

সিরাজগঞ্জে বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ছাত্র তমাল

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায় বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তমাল।

বুধবার (১১ জুন ) দুপুর অনুমান ২টায় কাজিপুর উপজেলার মেঘাই যমুনা নদীর ঘাটে ( হাট পয়েন্ট) এলাকায় বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে মোঃ মিরাজুল হক ওরফে তমাল(১৮) সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে তার অন্যান্য বন্ধুসহ মেধাই যমুনা নদীর ঘাটে, হাট পয়েন্টে বেড়াতে এসে নদীতে নামে, তার অন্য তিন জন বন্ধু নদী থেকে উপরে উঠে আসেন কিন্তু  মিরাজুল হক ওরফে তমাল নদীর স্রোতে ডুবে যায়। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

বর্তমানে একটি ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।

লেখক