ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

শিক্ষার্থীদের মূল লক্ষ্য জ্ঞান অর্জন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখা’

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে নবীন বরণ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. রিফাত হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাজু মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি ও  নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, এস এম রেজাউল ইসলাম রেজু।

তিনি তার বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত জ্ঞান অর্জন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং তোমাদেরকেই ভবিষ্যতের নেতৃত্ব দিতে হবে।

আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও সৃজনশীল চিন্তার সমন্বয়। তোমরা শুধু ডিগ্রিধারী না হয়ে, জ্ঞানী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠো-সেই প্রত্যাশা কামনা করি।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন। প্রধান বক্তা ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলু। অনুষ্ঠানে আত্রাই উপজেলা ও কলেজ শাখা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক