ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ভোক্তার কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় আটকদের জামিন মঞ্জুর

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান কে তার নিজ কার্যালয়ে লাঞ্ছিত করার ঘটনায় আটকদের জামিন বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন।

শুক্রবার বিকেলে এ মামলায় তাদেরকে রাজবাড়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান তাদের জামিন আর্জি মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশার নারায়ণপুর এলাকার রিয়াজ উদ্দিন আহম্মদের ছেলে মো. রহুল আমিন, শেখ পাড়ার বদর উদ্দিন বিশ্বাসের ছেলে মো. বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী পৌর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুন সিকদার, আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ হোসেন ও  রেজাউল করিম শিকদার পিন্টুর ছেলে মো. শিশির করিম।

এর আগে গত ২৬ জুন বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের কার্যালয়ে গিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ৬ জনকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। পরে ওই রাতেই রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বাদী হয়ে সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে, সাথে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ভোক্তার কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগীর শরীরে আঘাত বা জখম না থাকায় আসামীদের আদালতে নিলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

লেখক