ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

রাজবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) প্রথম প্রহরে রাজবাড়ী জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার দিবাগত রাত ১১ টার পর থেকেই সেখানে আসতে শুরু করে রাজবাড়ী জেলা ছাত্রদলসহ সংগঠনটির সকল ইউনিটের নেতাকর্মীরা। পরে মঙ্গলবার প্রথম প্রহর রাত ১২ টা বেজে ১ মিনিটে শহীদ বেদীতে দাঁড়িয়ে থাকা সকল নেতাকর্মীদের হাতে প্রজ্বলিত হয় মোমবাতি। মোমবাতি হাতে সাউন্ডের পাশাপাশি সকলের কণ্ঠে শোনা যায় জাতীয় সংগীত ‘ আমার সোনা বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

কর্মসূচিতে জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন,, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, সভাপতি তানভীর খান রনি, সিনিয়র সহ-সভাপতি সুজন আলী, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সিজানুর রহমান শুভ, দপ্তর সম্পাদক  তারেক রহমানসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক