ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

‎সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

‎মো. তৌহিদ হাসান, স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি শিল্পপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের কমান্ডার আরাফাত রহমান ও লেফটেন্যান্ট সাব্বির হোসাইন । এছাড়াও অংশ নেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নছর এবং তার সঙ্গীয় ফোর্স।

‎আটককৃতরা হলেন—হিন্দুকান্দি এলাকার মৃত ইলিয়াসের ছেলে মো. মনিরুল ইসলাম, একই গ্রামের রতন প্রামাণিকের স্ত্রী মোছা. পপি বেগম এবং পিয়ার আলীর স্ত্রী মোছা. রতনা আক্তার।

‎অভিযানকালে তাদের কাছ থেকে ৭১৫ পিস নিষিদ্ধ টাপেন্টাডল (টাপাল) ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

‎এ সময় মনিরুল ইসলামকে মাদক সেবন করার সময় তাকে ঘটনাস্থল তাকে আলামত সহ গ্রেফতার করা হয়।

‎স্থানীয় একাধিক সূত্র জানায়, তারা তিনজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

‎এ বিষয়ে সারিয়াকান্দি থানা ও যৌথ বাহিনীর সদস্যরা জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক