ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

সাবেক কেবিনেট সদস্য সফল খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খানের সহধর্মিনী খোরশেদা বানু “র মৃত্যু বার্ষিকী পালন

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন সাবেক কেবিনেট সদস্য সফল খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খানের সহধর্মিনী খোরশেদা বানু “র ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

৮ জুলাই মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলার ডাংঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামে, পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী সফিকুল ইসলাম স্বপন এর আয়োজনে তাহার নিজ কার্যালয়ে খোরশেদা বানু “র ১৪ তম মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনায় দোয়া কোরআন তেলোয়াত ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সহ- সভাপতি হাজ্বী সফিকুল ইসলাম স্বপন, ডাংঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাহীন,পলাশ উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও ডাংঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী জি এম শাকিল, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির উদ্দীন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলেক আহমেদ, বিএনপি নেতা, মাসুদ রানা, হামিদ উল্লাহ, ফয়সাল আহমেদ,ডাংঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ ডাংগা ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,পরিশেষে ড. আবদুল মঈন খানের মার জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে, মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা হাফেজ মামুন।

লেখক