ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে জেলা উদীচীর পাঠচক্রে ‘কবি’ উপন্যাস পাঠ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে নিয়মিত কর্মসূচির আওতায় উদীচীর পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন রাজবাড়ী জেলা উদীচীর কার্যালয়ের মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

পাঠচক্রে স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ এবং সঞ্চালনা করেন পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল হালিম বাবু। এসময় বিষয়ভিত্তিক আলোচনা করেন সহকারী অধ্যাপক অপূর্ব কুমার দাস। এছাড়াও আলোচনায় অংশ নেন জেলা উদীচীর সহ-সভাপতি ফকীর শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, কবি নেহাল আহম্মেদ, খোকন মাহমুদ, সুমন বিশ্বাস, উদীচীর কোষাধ্যক্ষ রাধেশ্বাম চক্রবর্তী, সংগীত বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার , দপ্তর সম্পাদক সুমা কর্মকার, আব্দুল আওয়াল, আব্দুর রহমান প্রমুখ।

পাঠচক্রে তারাশংকর বন্দোপাধ্যায়ের লেখা উপন্যাস ‘কবি’ পাঠ করা হয় এবং এ সম্পর্কে নানাবিধ আলোচনা করা হয়।

লেখক