মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম শহীদ কর্ণেল আবু তাহের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলার শাখার সভাপতি স্বপন কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল গুহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহন শেখ, জেলা সিপিবি’র সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা কৃষক সমিতির সভাপতি কমরেড আব্দুস সাত্তার মন্ডল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। এসময় দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।