ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নওগাঁর আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২/২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই ) দুপুরে নওগাঁ জেলা শিক্ষা অফিস ও আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

জেলা শিক্ষা  অফিসার মো.শাহাদাৎ হোসেনের  সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাকিবুল হাসান।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন আত্রাই একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আবদুল্লাহ আল মামুন। জেলা শিক্ষা পরিদর্শক মো. হাসানুজ্জামান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.নাসির উদ্দিন, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অভিভাবক সহ শিক্ষার্থীরা। ৩৯ জন এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে  ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

লেখক