ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

আত্রাইয়ে ২০২৫ সালের হালনাগাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামী ১০ আগস্ট

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলার ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় নিবন্ধিত ভোটারদের খসড়া তালিকা আগামী ১০ আগস্ট, ২০২৫ প্রকাশ করা হবে।

প্রকাশিত তালিকায় কোনো ভুল বা ত্রুটি পাওয়া গেলে সংশোধনের জন্য ২১ আগস্ট, ২০২৫-এর মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে ফরম-১৪ পূরণ পূর্বক বিনা ফিতে আবেদন করতে হবে ।

প্রকাশিত খসড়া ভোটার তালিকা আত্রাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদ,উপজেলা নির্বাচন অফিস ও জেলা নির্বাচন অফিসে জনসাধারণের জন্য দেখার জন্য উন্মুক্ত স্থানে প্রদর্শন করা হবে।

আত্রাই উপজেলার উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইমরান হোসেন বলেন, ভোটার তালিকা হালনাগাদে সকলের সহযোগিতা কাম্য।

তালিকায় কোনো ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনীর জন্য আবেদন করতে হবে। আমরা নাগরিকদের সঠিক তথ্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

লেখক